Image description

লেবাননের সঙ্গে সম্প্রতি স্বাক্ষরিত কাঠামোগত চুক্তির আওতায় রবিবার থেকেই দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহারের পরীক্ষামূলক ধাপ শুরু করতে যাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। দেশটির গণমাধ্যমের খবরে জানানো হয়েছে এ তথ্য।

ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান জানিয়েছে, চুক্তিতে নির্ধারিত দুটি ‘পাইলট জোনের’ একটিতে প্রথম দফায় সেনা প্রত্যাহার শুরু হবে।

তবে কোন এলাকা থেকে সেনা প্রত্যাহার করা হবে কিংবা এ প্রক্রিয়ার নির্দিষ্ট সময়সূচি কী হবে—এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।

কানের প্রতিবেদনে আরও বলা হয়েছে, চুক্তির অংশ হিসেবে ইসরায়েল ও লেবাননের মধ্যে সরাসরি যোগাযোগের একটি চ্যানেলও চালু হওয়ার কথা রয়েছে।

এর আগে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরায়েল একটি কাঠামোগত চুক্তি সই করে। এতে ধাপে ধাপে লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের কথা বলা হয়েছে। দুটি পরীক্ষামূলক এলাকা থেকে সেনা সরানো হবে প্রথম ধাপে।