Image description

দুবাইয়ের বাসিন্দারা ধেয়ে আসা ক্ষেপণাস্ত্রের একটি সতর্কবার্তা পেয়েছেন বলে জানা গেছে। তবে ঠিক কী কারণে এই সতর্কবার্তা দেয়া হয়েছে, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি।

মার্কিন সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) বরাত দিয়ে এ খবর জানিয়েছে এনডিটিভি।

তবে কয়েক মিনিট পর, ক্ষেপণাস্ত্র সতর্কতার বিষয়ে বিস্তারিত কিছু না জানিয়েই কর্তৃপক্ষ ‘বিপদ কেটে যাওয়ার’ ঘোষণা দেয়।

এর কিছুক্ষণ পরই কর্তৃপক্ষ জনসাধারণকে ‘পূর্ববর্তী সতর্কবার্তাটি উপেক্ষা করার’ কথাও জানায়।

প্রতিবেদন অনুসারে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গত কয়েক সপ্তাহের মধ্যে এটিই ছিল প্রথম মোবাইল সতর্কবার্তা; তাই এটি দুবাইয়ের বাসিন্দাদের চমকে দিয়েছিল।
সূত্র: এনডিটিভি

শীর্ষনিউজ/