Image description

শক্তিশালী জোড়া ভূমিকম্পে ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা ছয় শত ছুঁইছুঁই। আহত হয়েছেন প্রায় তিন হাজার দেশি-বিদেশি নাগরিক। এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন অর্ধলাখ বাসিন্দা।

 

শুক্রবার (২৬ জুন) এ তথ্য জানিয়েছে দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ।

 

তিনি জানান, ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯ জনে দাঁড়িয়েছে এবং ২ হাজার ৯৮০ জন আহত হয়েছেন।

 

রদ্রিগেজ বলেন, ‘আমরা আটকে পড়া মানুষদের উদ্ধার করতে যাচ্ছি। আমরা এই কাজে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।’

 

তবে আহতের সংখ্যা নিয়ে দেশটির সরকারের পক্ষ থেকে ভিন্ন ভিন্ন মত পাওয়া গেছে। অন্তর্বর্তী প্রেসিডেন্ট এই সংখ্যা ২ হাজর ৯৮০ বললেও, এর আগে তার সরকারের স্বাস্থ্যমন্ত্রী কার্লোস আলভারাদো রাষ্ট্রীয় গণমাধ্যমকে জানান এই সংখ্যা ৪ হাজার ৩০০ জনের বেশি।