Image description

হরমুজ প্রণালিতে ইরান মাইন পেতেছিল এমন দাবি এখনও নিশ্চিত করতে পারেনি ওয়াশিংটন। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্র যে অল্প কিছু মাইন অপসারণ করতে পারেনি, সেগুলো সরিয়ে নিতে ইরান সম্মত হয়েছে। মার্কিন দুই কর্মকর্তা এবং এই বিষয়ে অবগত এক ব্যক্তির বরাত দিয়ে এ তথ্য জানা গেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এনবিসি নিউজ এ খবর জানিয়েছে।

এনবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের শুরুর দিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর গোয়েন্দা তথ্য থেকে ধারণা পাওয়া গিয়েছিল যে, ইরান হরমুজ প্রণালিতে স্থাপন করেছে। তবে পরবর্তীতে যুক্তরাষ্ট্রের চালানো পানির নিচে তল্লাশি অভিযানে নিশ্চিতভাবে মাইন হিসেবে চিহ্নিত করা যায় এমন কিছুর সন্ধান পাওয়া যায়নি।

বিষয়টির সঙ্গে অবগত ওই ব্যক্তি বলেন, যদি কিছু থেকেও থাকে, তবে হুমকির মাত্রা আমাদের আশঙ্কার তুলনায় অনেক কম ছিল।

এনবিসির প্রতিবেদনে আরও বলা হয়েছে, এখন পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে হরমুজ প্রণালিতে ইরানের মাইন পেতে রাখার বিষয়ে চূড়ান্ত নিশ্চিত হওয়া যায়নি।