Image description

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনা স্থবির হয়ে পড়ার প্রেক্ষাপটে তেহরানের নেতৃত্বকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলার। চলমান অচলাবস্থা নিরসনে আলোচনা এগোতে ব্যর্থ হওয়ায় তিনি এই বার্তা দেন।

 

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মিলার বলেন, তেহরানের বর্তমান প্রশাসন এখন যুক্তরাষ্ট্রের কাছ থেকে একটি চূড়ান্ত সময়সীমার মুখোমুখি।

 

তিনি আরো বলেন, ‘তারা হয় এমন একটি চুক্তিতে স্বাক্ষর করুক যা যুক্তরাষ্ট্রের জন্য সন্তোষজনক, অথবা আমাদের সামরিক বাহিনীর এমন এক শাস্তির মুখোমুখি হোক যা আধুনিক ইতিহাসে কখনো দেখা যায়নি। এটাই তাদের সামনে এখন একমাত্র বিকল্প।’