Image description

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার কারণে অঞ্চলজুড়ে যে বৃহত্তর যুদ্ধ ছড়িয়ে পড়েছে, তাতে ইউরোপের ‘সহযোগিতা বা অংশীদারত্ব’ রয়েছে বলে জানিয়েছেন ফ্রান্সের বামপন্থী দল ‘লা ফ্রান্স ইনসোমিজ’-এর প্রধান নেতা জঁ-লুক মেলেনশঁ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে মেলেনশঁ বলেন, ‘ইরানকে ধ্বংস করার জন্য ট্রাম্প এবং নেতানিয়াহুর নির্মম হুমকি কেবল ইউরোপের সহযোগিতার কারণেই সম্ভব হচ্ছে। পৃথিবীর শান্তি এখন ট্রাম্প ও নেতানিয়াহুর ঔপনিবেশিক স্বার্থের কাছে জিম্মি হয়ে পড়েছে।’

২০২৭ সালের ফরাসি প্রেসিডেন্ট নির্বাচনের এই পদপ্রার্থী ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারা যেন ভোটের মাধ্যমে ‘এই অপরাধীদের সঙ্গে ফ্রান্সের জোটবদ্ধ অবস্থান’ অবসান ঘটান এবং ‘দাসত্বের এই শৃঙ্খল ভেঙে ফেলেন’।

 

সূত্র: আল-জাজিরা