Image description

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বেইজিংয়ে অনুষ্ঠিত শি জিনপিংয়ের গুরুত্বপূর্ণ বৈঠক শেষ হয়েছে।

চীনা সংবাদমাধ্যম সিসিটিভি জানিয়েছে, প্রায় দুই ঘণ্টার আলোচনার পর দুই নেতা শেষ করেছেন তাদের আলোচনা।

বৈঠকের পর টেম্পল অব হেভেনে প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে ঘুরতে যান শি। এ সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে জিজ্ঞাসা করা হয়েছিল, শি-র সঙ্গে আলোচনা কেমন হয়েছে।

ট্রাম্প জবাবে বলেছেন, শি জিনপিংয়ের সঙ্গে ‘দুর্দান্ত’ আলোচনা হয়েছে। তারা তাইওয়ান নিয়ে আলোচনা করেছেন কিনা, সে বিষয়ে পরবর্তী প্রশ্নগুলোর উত্তর দেননি ট্রাম্প।

আজ বৃহস্পতিবার চীনের বিখ্যাত গ্রেট হল অব দ্য পিপলসে শির সঙ্গে আলোচনা করেন ট্রাম্প।

বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রায় সব বড় কোম্পানির প্রধান নির্বাহীরা উপস্থিত ছিলেন। 

উদ্বোধনী ভাষণে চীনের নেতৃত্বকে ইঙ্গিত করে ট্রাম্প বলেছেন, ‘আপনাদের সঙ্গে থাকতে পারাটা সম্মানের। আপনাদের বন্ধু হতে পারাটাও সম্মানের এবং যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার সম্পর্ক আগের চেয়েও ভালো হতে চলেছে।’

ওয়াশিংটন-চীন সম্পর্ক ‘আগের চেয়েও ভালো হতে চলেছে’ বলে আশা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এদিকে, চীনের প্রেসিডেন্ট শি শুরুর বক্তব্যে বলেছেন, তিনি বরাবরই বিশ্বাস করেন চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার মতপার্থক্যের চেয়ে অভিন্ন স্বার্থই বেশি গুরুত্বপূর্ণ।

শি যোগ করেছেন, অতীতকে এগিয়ে নিয়ে যেতে এবং ভবিষ্যতের সম্ভাবনার সুযোগ খুলার জন্য ২০২৬ সাল বেইজিং-ওয়াশিংটন সম্পর্কের ক্ষেত্রে একটি ঐতিহাসিক ও মাইলফলক বছর হোক।

সূত্র : আলজাজিরা ও এপি