মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বুধবার সন্ধ্যায় চীনে পৌঁছেছেন। দীর্ঘ প্রায় এক দশক পর দুই দিনের রাষ্ট্রীয় সফরে চীন গেলেন ট্রাম্প। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এই তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে ট্রাম্পের এই সফর। তিনি আগামী ১৫ মার্চ পর্যন্ত চীনে অবস্থান করবেন। ট্রাম্পের এই সফরে সঙ্গী হিসেবে যুক্তরাষ্ট্রের বড় টেক কোম্পানিগুলোর বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা জায়গা পেয়েছেন।
ওয়াশিংটন ছাড়ার আগে ট্রাম্প বলেন, চীন সফরের মূল আলোচ্য বিষয় হবে বাণিজ্য। তবে ইরান যুদ্ধ নিয়ে দীর্ঘ আলাপ হবে এমনটাও জানান তিনি।
এদিকে বিশ্লেষকরা ধারণা করছেন, ট্রাম্পের চীন সফরের আলোচ্যসূচি বেশ জটিল হবে। কারণ দ্বিপাক্ষিক সম্পন্ন উন্নয়ন, ব্যবসা-বাণিজ্য, বাড়তি শুল্ক ও প্রযুক্তির পাশাপাশি তাইওয়ান ও ইরান ইস্যু এবারের আলোচনা গুরুত্ব পেতে পারে।
এক্ষেত্রে আলোচনা সফল না হলে দু’পক্ষের মধ্যে উত্তেজনাও ছড়িয়ে পড়তে পারে।