Image description

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন নতুন দল তামিলগা ভেট্রি কাজাগাম (টিভিকে) প্রধান জোসেফ বিজয়। রাজনৈতিক অভিজ্ঞ, যুব প্রতিনিধি, প্রযুক্তিবিদ এবং তৃণমূলে পরিচিত মুখের মিশ্রণে গঠন করেছেন প্রাথমিক মন্ত্রিসভা। সেই সঙ্গে দল গঠনের পর থেকে জয় হাসিলে মুখ্য ভূমিকা রেখেছেন যারা। সেই সব সদস্যদের পুরস্কৃত করতে ভোলেননি এই নব্য রাজনৈতিক।

রাজ্য মন্ত্রিসভায় প্রাথমিকভাবে ৯ জন মন্ত্রীর একটি দল শপথ নিয়েছে। 

 

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, রবিবার (১০ মে) চেন্নাইয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়াম টিভিকে প্রথমবারের সরকারের শপথ গ্রহণ করেছেন। 

মুখ্যমন্ত্রীর পরে মন্ত্রী হিসেবে শপথ নিয়েছে ৯ জন। মন্ত্রিসভায় রয়েছেন রাজ্যের পরিচিত মুখ এআইএডিএমকের প্রবীণ নেতা কে এ সেনগোত্তাইয়ান।

সাবেক মুখ্যমন্ত্রী এমজিআর এবং জয়ললিতার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন তিনি। দলের হাইকমান্ডের সঙ্গে মতবিরোধের জেরে এআইএডিএমকে থেকে বহিষ্কার করা হয় এই প্রবীণ নেতাকে। মন্ত্রিসভায় তার সংযুক্ত বিজয়ের বিচক্ষণতার প্রমাণ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

 

মন্ত্রিসভায় আরো রয়েছে তরুণ নেতা আধাভ অর্জুন।

দলের হাইকামান্ডের বিশ্বস্ত সঙ্গী হিসেবে পরিচিত তিনি। টিভিকের সাংগঠনিক পরিকল্পনায় গুরুতপূর্ণ ভূমিকা পালন করেছেন অর্জুন। রাজ্যের  ভিলিভাক্কাম কেন্দ্র থেকে জয়ী হয়েছেন এই তরুণ নেতা।

 

মাদুরাইয়ের থিরুপারানকুন্দ্রাম থেকে জয়ী নির্মল কুমারকেও যুক্ত করা হয়েছে মন্ত্রিসভায়। সাবেক বিজেপি নেতা থেকে টিভিকেতে যোগ দিয়ে দলের গুরুত্বপূর্ণ মুখ হিসেবে আবির্ভূত হয়েছেন।

 

তৃণমূলের পরিচিত মুখ টিভিকের সাধারণ সম্পাদক আনন্দকেও রাখা হয়েছে ৯ সদস্যের মন্ত্রিসভায়। টি নগর কেন্দ্র থেকে জয়ী হয়েছেন আনন্দ। দলের জয় তৃণমূলে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই নেতার।

শপথ গ্রহণকারী অন্য মন্ত্রীদের মধ্যে রয়েছেন রাজ মোহন। যিনি একজন টেলিভিশন ও চলচ্চিত্র ব্যক্তিত্ব ইতিমধ্যে রাজ্যে সুনাম কুড়িয়েছেন।

দন্তচিকিৎসক থেকে রাজনীতিবিদ বনে যাওয়া ডা. টি কে প্রভুও শপথ গ্রহণ করেছেন। কারাইকুডি থেকে বিজয়ী এই দন্তচিকিৎসক।

ভারতীয় রাজস্ব পরিষেবার (আইআরএস) চাকরি ছেড়ে রাজনীতিতে নামেন চিকিৎসক অরুণ রাজ। নিজ এলাকা তিরুচেঙ্গোড় থেকে জয়ী হয়ে মন্ত্রিসভায় প্রবেশ করেছেন।

পি ভেঙ্কটরামানানকে সরকারে একজন গুরুত্বপূর্ণ মুখ হিসেবে তুলে ধরা হচ্ছে। তিনি মাইলাপোরের কেন্দ্র থেকে বিধায়ক হয়েছেন।

মন্ত্রিসভায় সবচেয়ে কনিষ্ঠতম মুখ এস. কীর্তনা। অভিনেতা-রাজনীতিবিদ বিজয়ের নেতৃত্বাধীন তামিলগা ভেট্রি কাজাগাম দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য। 

শপথগ্রহণ অনুষ্ঠানটি তামিলনাড়ুতে একটি বড় রাজনৈতিক পরিবর্তনের সূচনা বলছেন বিশ্লেষকরা। যেখানে টিভিকের ঐতিহাসিক নির্বাচনী সাফল্যের পর সিনেমা জগৎ থেকে রাজ্য সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন থালাপতি।