Image description

নিজের ওপর ঘটে যাওয়া মব সন্ত্রাসের বিষয়ে মুখ খুললেন জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক। তিনি বলেন, ‘আমার ওপর যা ঘটেছে সেটা যেন আর না ঘটে। সারা রাস্তায় আমাকে মব করে নিয়ে যাওয়া হয়েছে। তখন আমি শুধু একটা কথাই ভেবেছি আমার এই সুন্দর স্বাধীন দেশটা আমাকে পর করে দিল।

এটাই মনে হয়েছে।’

 

সম্প্রতি ডিজিটাল প্ল্যাটফর্ম মানচিত্রের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সিদ্দিকুর রহমান বলেন, ‘আমি আসলে বলতে চাই, বাংলাদেশে আমার ওপর যেটা করা হয়েছে, সেটা যেন আর না হয়।’

মবকারীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমার ওপর যারা মব করেছিল, আমি তাদের জন্য জেলখানায় নামাজ পড়ে সিজদায় গিয়ে আমি তাদের জন্য দোয়া করেছি।

আল্লাহ তুমি তাদের ক্ষমা করে দাও। আর যেন বাংলাদেশের কোনো মানুষের সঙ্গে যেন এটা না করা হয়।’

 

তিনি বলেন, ‘আমি আমারটা মানতে পারব। আমি মেনেছি।

আমি নিজেকে পরিবর্তন করেছি। আমি নিজেকে কন্ট্রোল করেছি। আমি সুন্দর সার্বভৌম রাষ্ট্র চাই। আপনি কি চিন্তা করেছেন? আমার একমাত্র সন্তানটা যখন আমার ওপর ঘটে যাওয়া মব দেখবে। সোশ্যাল মিডিয়ায় চলে গেছে।
আমি আমার বেবিটার ভেতরটা চিন্তা করি। আমি তাকে মবের ঘটনায় কী জবাব দেব।’