ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মার্কিন হুমকির তীব্র সমালোচনা করে বলেছেন, “কেউ আমাদের আত্মসমর্পণ করাতে পারবে না। শিয়া মতাদর্শের অনুসারীদের জোর করে বশীভূত করা সম্ভব নয়।” খবরটি জানিয়েছে আল জাজিরা।
পেজেশকিয়ান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ জানান, তিনি সম্প্রতি ইরাকের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন। তিনি যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছেন, মধ্যপ্রাচ্য থেকে সামরিক হুমকি সরিয়ে নিক।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) বলেছে, হরমুজ প্রণালী ঘিরে নতুন নিরাপত্তা পরিকল্পনার মূল লক্ষ্য হলো এই অঞ্চলের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে অস্ত্র ও রসদ পৌঁছানো বন্ধ করা। বর্তমানে যুদ্ধ বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনার অন্যতম প্রধান বাধা বা বিবাদের বিষয় হিসেবে দেখা হচ্ছে হরমুজকে।
এদিকে, ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হরমুজ প্রণালী উন্মুক্ত রাখার মার্কিন অভিযান ‘প্রজেক্ট ফ্রিডম’ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, যাতে তেহরানের সঙ্গে আলোচনা এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়।
শীর্ষনিউজ