Image description

নতুন ছাত্র সংগঠন ‘জাতীয় ছাত্রমঞ্চ’ এর কেন্দ্রীয় কমিটির প্রধান সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা কলেজের শিক্ষার্থী ও জুলাই গণঅভ্যুত্থানের আহত যোদ্ধা সালমান শরীফ এবং যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন একই কলেজের রিশাদ সালেহ।

সালমান শরীফ কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী এবং রিশাদ সালেহ বাংলা বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী।

উল্লেখ্য, গত ৪ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ৪৫ সদস্যবিশিষ্ট কমিটি নিয়ে আত্মপ্রকাশ করে ‘জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি-জেডিপি’-এর ছাত্র সংগঠন ‘জাতীয় ছাত্রমঞ্চ’।

সম্পূর্ণ শিক্ষার্থীবান্ধব ১১ দফা কর্মসূচিকে সামনে রেখে এবং শিক্ষার্থীদের সব যৌক্তিক দাবি আদায় আন্দোলনের আকাঙ্ক্ষাকে ধারণ করে গড়ে উঠে এই নতুন সংগঠন।