Image description

ইরান-ঘনিষ্ঠ সশস্ত্র গোষ্ঠী কাতায়েব সাইয়্যিদ আল-শুহাদার (কেএসএস) নেতা হাশিম ফিনিয়ান রহিম আল-সরাজির সন্ধান দিলে ১ কোটি ডলার পুরস্কারের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (২৪ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

 

‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ কর্মসূচির আওতায় প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, কেউ যদি কেএসএসের ওই নেতার সন্ধান দিতে পারে বা তাকে গ্রেপ্তারে সহায়তা করতে পারে তাকে এ অর্থ দেওয়া হবে।

 

মার্কিন প্রশাসনের অভিযোগ, সশস্ত্র গোষ্ঠীটি ইরাকের সাধারণ নাগরিকদের হত্যাসহ ইরাক ও সিরিয়ায় নিযুক্ত মার্কিন কূটনীতিক এবং সামরিক স্থাপনায় হামলার জন্য দায়ী।

 

তাদের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ‘যারা এই সন্ত্রাসবাদী নেতার বিষয়ে সঠিক তথ্য প্রদান করবেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি প্রয়োজনে অন্যত্র পুনর্বাসনের সুবিধাও দেওয়া হতে পারে।’