Image description

ইরান যুদ্ধে মার্কিন সামরিক অভিযান নিয়ে সংবাদ পরিবেশনের ধরনে ক্ষোভ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনসহ বেশ কিছু সংবাদপত্রের সমালোচনা করে তিনি দাবি করেন, গণমাধ্যমগুলো মার্কিন বাহিনীর সামরিক সাফল্য তুলে ধরতে ব্যর্থ হচ্ছে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে চালানো ‘অপারেশন মিডনাইট হ্যামার’ ছিল একটি চরম ও পূর্ণাঙ্গ ধ্বংসযজ্ঞ। অর্থাৎ, এই অভিযানে ইরানকে পুরোপুরি তছনছ করে দেওয়া হয়েছে।

দ্য নিউইয়র্ক টাইমস, দ্য ওয়াল স্ট্রিট জার্নাল ও ওয়াশিংটন পোস্টের মতো প্রভাবশালী সংবাদমাধ্যমগুলোর বিরুদ্ধে অভিযোগ তুলে ট্রাম্প বলেন, তারা এ সংঘাতকে যুক্তরাষ্ট্রের জন্য ‘ক্ষতি’ বা ‘পরাজয়’ হিসেবে চিত্রায়িত করছে।

ডোনাল্ড ট্রাম্প এবং সিএনএন, নিউইয়র্ক টাইমস ও ওয়াশিংটন পোস্টের লোগো
ডোনাল্ড ট্রাম্প এবং সিএনএন, নিউইয়র্ক টাইমস ও ওয়াশিংটন পোস্টের লোগোছবি: কোলাজ

ট্রাম্প আরও লেখেন, ‘শত্রুপক্ষ বিভ্রান্ত হচ্ছে। কারণ, তারাও এই একই ধরনের সংবাদ দেখছে।’ গণমাধ্যমের এমন প্রতিবেদন মার্কিন সশস্ত্র বাহিনীর জন্য ‘অবমাননাকর’ বলে মন্তব্য করেন তিনি।

তথ্যসূত্র: মিডল ইস্ট আই