Image description

ইরানের সঙ্গে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ক্ষয়ক্ষতির হালনাগাদ তথ্য প্রকাশ করেছে পেন্টাগন। নতুন হিসাব অনুযায়ী, সংঘাত শুরুর পর এখন পর্যন্ত মোট ৪১৫ জন মার্কিন সেনা আহত হয়েছেন।

প্রকাশিত তথ্য বলছে, আহতদের বড় অংশই স্থলবাহিনীর সদস্য। এ পর্যন্ত সেনাবাহিনীর ২৭১ জন, নৌবাহিনীর ৬৩ জন, বিমানবাহিনীর ৬২ জন এবং মেরিন কোরের ১৯ জন সদস্য আহত হয়েছেন।

মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্র-এর মধ্যে উত্তেজনা বাড়ার সঙ্গে সঙ্গে সামরিক ক্ষয়ক্ষতির সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। পেন্টাগন নিয়মিতভাবে এসব তথ্য হালনাগাদ করে প্রকাশ করছে।

এদিকে, গত ৮ এপ্রিল থেকে দুই দেশের মধ্যে ১৪ দিনের যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, যা ২২ এপ্রিল পর্যন্ত চলার কথা। যুদ্ধবিরতি শুরুর কয়েকদিন পর ইসলামাবাদ-এ শান্তিচুক্তি নিয়ে আলোচনা করতে বসেন উভয় পক্ষের প্রতিনিধিরা। তবে প্রায় ২১ ঘণ্টার বৈঠকের পরও কোনো চুক্তি ছাড়াই আলোচনা শেষ হয়।

ফলে পরবর্তী বৈঠক ও সম্ভাব্য সমঝোতা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। সূত্র: মিডল ইস্ট আই

শীর্ষনিউজ