Image description

গত বছর ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর সেখান থেকে ইউরেনিয়াম সংগ্রহ করা যুক্তরাষ্ট্রের জন্য ‘দীর্ঘ’ এবং ‘কঠিন’ হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২১ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। 

ট্রাম্প তার পোস্টে লিখেছেন, অপারেশন মিডনাইট হ্যামার ইরানের নিউক্লিয়ার ডাস্ট সাইটগুলোকে সম্পূর্ণভাবে ধ্বংস করেছে। এ কারণে সেগুলো পুনরুদ্ধার করা দীর্ঘ ও কঠিন প্রক্রিয়া হবে।

উল্লেখ্য ইরান পারমাণবিক বোমা তৈরির জন্য সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত করছে বলে দীর্ঘ দিন ধরে অভিযোগ করে আসছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প নিয়মিতভাবে ইরানের এই সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুতকে নিউক্লিয়ার ডাস্ট হিসেবে অভিহিত করে থাকেন।