Image description

ইরান ও মধ্যপ্রাচ্য ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘ভয়াবহ’ হুমকির বিপরীতে বিশ্ববাসীর নীরবতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ।

 
মঙ্গলবার (৭ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে তিনি প্রশ্ন তোলেন, ট্রাম্প যখন একটি ‘পুরো সভ্যতা’ ধ্বংসের হুমকি দিচ্ছেন, তখন কেন সবাই চুপ?

থুনবার্গ ভিডিও বার্তায় বলেন, আমরা গণহত্যা, একটি পুরো জাতিকে নিশ্চিহ্ন করা এবং আমাদের বেঁচে থাকার জন্য অপরিহার্য পরিবেশ ধ্বংসকে স্বাভাবিক ঘটনা হিসেবে মেনে নিয়েছি। দুর্নীতিগ্রস্ত ও বর্ণবাদী যুদ্ধাপরাধীরা দায়মুক্তি নিয়ে যা ইচ্ছা তা করতে পারছে।

তিনি আরও বলেন, যদিও আমরা ইতোমধ্যেই অনেক ছাড় দিয়েছি, তবুও এখনো থামার সময় শেষ হয়নি। যদি এখন প্রতিবাদ না করি, তবে নিজেদের মানুষ বলেই পরিচয় দেওয়ার যোগ্যতা হারাব।