Image description

ইরান যুদ্ধের উদ্দেশ্য নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে স্পষ্টতা চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। একই সঙ্গে তিনি চলমান উত্তেজনা প্রশমনের ওপর গুরুত্বারোপ করেছেন। সোমবার (৩০ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

আলবানিজ বলেন, ‘যুদ্ধের উদ্দেশ্যগুলো সম্পর্কে আমি আরও নিশ্চিত ধারণা পেতে চাই এবং উত্তেজনা হ্রাস দেখতে চাই।’

এদিকে, একটি অনুরোধের পরিপ্রেক্ষিতে অস্ট্রেলিয়া সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষায় সহায়তা করতে বিমান পাঠালেও হরমুজ প্রণালী পুনরায় চালু করতে নৌবাহিনী পাঠানোর প্রস্তাব নাকচ করেছে।

অন্যদিকে ইরান–যুক্তরাষ্ট্র–ইসরায়েলের চলমান সংঘাতের মধ্যে এবার সরাসরি যুক্ত হতে যাচ্ছে যুক্তরাজ্য। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীকে কেন্দ্র করে মাইন শনাক্ত ও অপসারণে সক্ষম জাহাজ প্রস্তুতের উদ্যোগ নিয়েছে লন্ডন।