Image description

ইসরাইলের উত্তরাঞ্চলে রকেট ও ড্রোন হামলার দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। লেবানন থেকে ছোড়া এসব রকেটের কারণে আজ রোববার (২৯ মার্চ) ভোর থেকে উত্তর ইসরাইলের বিভিন্ন এলাকায় সাইরেন বেজে ওঠে।

এ ঘটনায় হিজবুল্লাহ একাধিক বিবৃতি দিয়ে তাদের হামলার লক্ষ্যবস্তু সম্পর্কে বিস্তারিত জানিয়েছে। খবর আল জাজিরার। 

তাদের দাবি অনুযায়ী, স্থানীয় সময় ভোর ৫টার দিকে তারা মেতুলা শহরে রকেট হামলা চালায়। এরপর সকাল ৬টা ২০ মিনিটে শ্তুলা গ্রামেও রকেট নিক্ষেপ করা হয়।

হিজবুল্লাহ আরও জানায়, তারা অধিকৃত গোলান মালভূমির রাওইয়া সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে। পাশাপাশি সকাল ৬টা ২৫ মিনিটে গাজার গ্রামের একটি স্থাপনাকেও লক্ষ্য করে রকেট ছোড়া হয়।