Image description

ইরানের বিরুদ্ধে যুদ্ধ ও হরমুজ প্রণালি সচল রাখতে মিত্র দেশগুলো এগিয়ে না এলে উত্তর আটলান্টিক নিরাপত্তা জোটের (ন্যাটোভবিষ্যৎ ‘খুবই খারাপ’ হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রবিবার প্রভাবশালী সাময়িকী দ্য ফিন্যান্সিয়াল টাইমস-কে দেওয়া এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে ট্রাম্প এই মন্তব্য করেন। তিনি বলেনরাশিয়া-ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্র যেভাবে ইউক্রেনকে সহায়তা করেছেঠিক একইভাবে ইউরোপীয় দেশগুলোর উচিত হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রকে সাহায্য করা।

ইরানের হস্তক্ষেপে গুরুত্বপূর্ণ এই জ্বালানি পরিবহন পথটি কার্যত বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বজুড়ে তেলের দাম আকাশচুম্বী হয়েছে। এ প্রসঙ্গে ট্রাম্প বলেনযদি (মিত্রদের কাছ থেকেকোনও সাড়া পাওয়া না যায় বা নেতিবাচক সাড়া আসেতবে আমি মনে করি ন্যাটোর ভবিষ্যতের জন্য এটি খুব খারাপ হবে।

দীর্ঘদিন ধরেই ন্যাটো জোটকে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল হিসেবে সমালোচনা করে আসছেন ট্রাম্প। তিনি স্পষ্ট করে বলেনযারা হরমুজ প্রণালি থেকে সুবিধা পায়তাদেরই উচিত সেখানে কোনও অঘটন না ঘটার বিষয়টি নিশ্চিত করা।

ফিন্যান্সিয়াল টাইমস-কে ট্রাম্প জানানতিনি মিত্রদের কাছ থেকে মাইন অপসারণকারী জাহাজ এবং এমন সেনাদল চান যারা ইরান উপকূলের অশুভ শক্তিগুলোকে’ নির্মূল করতে সক্ষম হবে।

প্রেসিডেন্ট জানানহরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে তিনি ইতোমধ্যে সাতটি দেশের সঙ্গে আলোচনা করছেন। তবে তেহরানের সঙ্গে ওয়াশিংটনের যোগাযোগ থাকলেও ইরান এই মুহূর্তে সংকট সমাধানে কোনও আলোচনার জন্য প্রস্তুত নয় বলে মনে করেন তিনি। এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি বলেনআমরা কথা বলছিকিন্তু আমার মনে হয় না তারা (ইরানপ্রস্তুত।