Image description

ভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডার জেরে ইডেন মহিলা কলেজের এক ছাত্রীর সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠেছে ‘নীলাচল’ পরিবহনের কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে পরিবহনটির ৯টি বাস আটকে দিয়েছেন শিক্ষার্থীরা।

শনিবার (২১ নভেম্বর) সকালে বাসগুলো আটক করে কলেজ ক্যাম্পাসে নিয়ে আসেন শিক্ষার্থীরা। এ সময় তারা নীলাচল পরিবহনের বাস চলাচল বন্ধ করে দেন।

ইডেন কলেজের ভুক্তভুগী শিক্ষার্থী ফাল্গুনী (২০২৪-২৫ শিক্ষাবর্ষ) জানান, গতকাল শুক্রবার (২০ নভেম্বর) নীলাচল পরিবহনের একটি বাসে করে যাওয়ার সময় ভাড়া নিয়ে বাসের হেল্পার তার সঙ্গে খারাপ আচরণ করেন। 

শিক্ষার্থীরা জানান, এ ঘটনার জন্য বাসের হেল্পারকে ওই ছাত্রীর কাছে ক্ষমা চাইতে হবে। তাদের দাবি, হেল্পার ক্ষমা না চাওয়া পর্যন্ত তারা বাসগুলো আটকে রাখবেন।