Image description

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক এস এম ফরহাদ ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, হল দখলের যে কোনো প্রচেষ্টা প্রতিহত করা হবে এবং সেটিকে ‘দুঃস্বপ্নে’ পরিণত করা হবে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব বলেন।

এসএম ফরহাদ লিখেছেন, শিক্ষার্থীদের জীবন ও ক্যারিয়ারের সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত।

জিএস লেখেন, আমরা বেঁচে থাকতে এই ক্যাম্পাসে সন্ত্রাসের রাজনীতিকে ফিরতে দেব না। খোদার কসম! 

তিনি লিখেন, আর কোনো শিক্ষার্থীকে গণরুম-গেস্টরুমের ভিক্টিম হইতে দেব না। প্রতিটি শিক্ষার্থী ভাই-বোনের জীবন ও ক্যারিয়ারের সিকিউরিটি নিশ্চিত করতে প্রয়োজনে আমাদের জীবন যাবে; তবু এই লড়াই কখনোই থামবে না, ইনশাআল্লাহ।