আপা: আমি চাচ্ছি তুমি আমার সাথে ডিসেম্বরে ফিরবে!! আমরা একসাথে খাবো, বিশ্রাম করব আর খেলবো!!
শামীম: অবশ্যই ফিরবো ও খেলবো, আপা!! কিন্তু আমার তো স্টেজ ফোর ক্যান্সার। আমি সুস্থ হয়ে নেই তারপর ফিরবো!!
আপা: কী বলো!! স্টেজ ফোর ক্যান্সার!! আমাকে আগে বলোনি কেন!!
শামীম: আপনি ডিসেম্বর নিয়ে ব্যস্ত ছিলেন!!
আপা: আমার খুব ইচ্ছা আমরা দুই ভাই-বোন বাকি জীবনটা একসাথে গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় থাকবো। আর মাঝেমধ্যে নারায়ণগঞ্জ বেড়াতে যাবো!!
শামীম: আপা, আমার হৃদয় সবসময় গোপালগঞ্জে আর নারায়ণগঞ্জে আছে ও থাকবে!! কিন্তু তার আগে নিউইয়র্কে একটু চিকিৎসা নিয়ে নেই!!
আপা: তাইলে ডিসেম্বরে আমি কার সাথে ফিরবো!!
শামীম: শেখ সেলিম; শেখ হেলাল, শেখ তাপস, শেখ পরশ, শেখ জুয়েল, শেখ তন্ময়, শেখ গোপাল!!
আপা: তুমি খালি শেখদের নাম বললা!! কিন্তু ওরা তো বলছে গোপালগঞ্জে ফেরাটা ঠিক হবে না!! ওরা আরও কিছুদিন ভারতে থাকবে!! ওরা বলছে আমার যাওয়ার পর ওরা আসবে!!
শামীম: তাইলে ওবায়দুল কাদের ও নানককে নেন!!
আপা: কাদের তো ছবি তোলায় ব্যস্ত!! আর কী সব 'ম্যান ইজ মরটাল' মার্কা ফেসবুক পোস্ট দেয়!! নানক পুরাই তাল!!
শামীম: তাইলে নবনীতা আর সুবীর ভৌমিককে নিয়ে ফিরেন!! বাকিটা পরে দেখবো!!