Image description

প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠসৈনিক ইন্দ্রমোহন রাজবংশীর স্ত্রী, বরেণ্য লোকসংগীত শিল্পী দীপ্তি রাজবংশী মারা গেছেন।

সোমবার (১৬ নভেম্বর) রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৪ বছর। পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন এই শিল্পী। শেষ পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বাংলাদেশের লোকসংগীতের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত ছিলেন দীপ্তি রাজবংশী।

শীর্ষনিউজ