চিত্রনায়িকা পরীমনিকে বয়কটের ঘোষণা দিয়ে গাইবান্ধায় প্রতিবাদ বিক্ষোভ করেছেন সাংবাদিকরা। এ সময় সাংবাদিক নেতারা পরীমনির বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।
রোববার (৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে জেলা পুলিশ লাইন রোডে আয়োজিত প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, গত ৫ নভেম্বর পরীমনি রাজধানী ঢাকায় আদালত চত্বরে দৈনিক সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল ইসলাম রাজুকে ব্যাড টাচ (অশালীন স্পর্শ)-এর মিথ্যা অভিযোগ তুলে গালিগালাজ করে। অথচ ওই সাংবাদিকের একটি হাত প্রতিবন্ধী।
বক্তারা আরও বলেন, সাংবাদিকদের সম্মান ও পেশাগত মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সাংবাদিকদের নিয়ে কোন ধরনের অসম্মানজনক আচরণ গ্রহণযোগ্য নয়।
এ সময় বক্তরা পরীমনিকে বয়কটের ঘোষণা দিয়ে তার বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখার ঘোষণা।