Image description

লন্ডনে এক তরুণীর সঙ্গে ক্যামেরাবন্দি হয়েছেন শাহরুখপুত্র আরিয়ান খান। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে গভীর রাতে লন্ডনের একটি ক্যাসিনোর বাইরে তাদের একসঙ্গে দেখা যায়। ভিডিওতে দেখা যায়, কালো পোশাক পরিহিত আরিয়ান এক অনুরাগীর সঙ্গে ছবি তোলার পর ওই তরুণীর সঙ্গে ক্যাসিনো থেকে বেরিয়ে আসেন এবং দুজনে বেশ স্বাচ্ছন্দ্যে কথা বলতে বলতে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন।

 

কৌতূহলী নেটিজেনরা ইতিমধ্যেই ওই তরুণীর পরিচয় খুঁজে বের করেছেন। তিনি হলেন ডেনমার্কের গায়িকা ভিনি তাকাইর। ভিনি সম্প্রতি তার লন্ডন সফরের বেশকিছু ছবি ইনস্টাগ্রামে পোস্ট করলেও সেখানে আরিয়ানের কোনো ছবি ছিল না। তবে আরিয়ান ও ভিনি ইনস্টাগ্রামে একে অপরকে ফলো করেন। ধারণা করা হচ্ছে, একই বন্ধু মহলের অংশ হওয়ার কারণে বেশ কিছুদিন ধরেই তাদের মধ্যে পরিচিতি রয়েছে। তবে এই সম্পর্ক শুধুই বন্ধুত্ব নাকি প্রেম, সে বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি।

 

এর আগে, ব্রাজিলীয় মডেল ও অভিনেত্রী লারিসা বোনেসির সঙ্গে আরিয়ানের প্রেমের গুঞ্জন উঠেছিল। লারিসাকে আরিয়ানের পোশাক ব্র্যান্ডের প্রচারণায় এবং তার পরিচালিত প্রথম ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’-এর বিশেষ প্রদর্শনীতেও দেখা গিয়েছিল। তবে সেই সম্পর্কের সত্যতা নিশ্চিত হওয়ার আগেই এবার ভিনির সঙ্গে আরিয়ানের এই নতুন জল্পনা শুরু হলো।