আগামী ২৬ জুন শুক্রবার ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বহুল প্রতীক্ষিত বিশেষ কনসার্ট ‘ওয়ান ট্রু সাউন্ড’। অনুষ্ঠান আয়োজনের জন্য আয়োজক প্রতিষ্ঠান প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করে এবং সরকার নির্ধারিত যথাযথ অনুমোদনও নেয়। তবে অনিবার্য পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সরকার থেকে অনুষ্ঠানটি আয়োজন না করার নির্দেশনা দেওয়া হয়। ফলে কনসার্টটি আপাতত স্থগিত করা হয়েছে।
ইয়ামাহা মিউজিক কর্তৃপক্ষ জানায় সকল টিকিটধারীকে তাদের ক্রয়কৃত টিকিটের সম্পূর্ণ মূল্য অফিসিয়াল টিকিটিং প্ল্যাটফর্মের মাধ্যমে ফেরত প্রদান করা হবে।
কনসার্টটির তারিখ পুনর্নির্ধারণের সম্ভাবনা এবং টিকিট রিফান্ড প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইয়ামাহা মিউজিকের-এর অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হবে।
ইয়ামাহা মিউজিক কর্তৃপক্ষ জানায়, ‘অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে আমাদের সঙ্গে থাকার জন্য সব দর্শক, শুভানুধ্যায়ী, অংশীদার, স্পন্সর এবং সহযোগীদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা আশাবাদী, খুব শিগগির আরও অনুকূল সময়ে আপনাদের সঙ্গে আবারও সংগীতের এক অবিস্মরণীয় সন্ধ্যায় মিলিত হতে পারব।’