Image description

জনপ্রিয় সংগীতশিল্পী তানজীব সারোয়ারের আত্মহত্যাচেষ্টার খবর ছড়িয়ে পড়ার পর চারদিকে তোলপাড় পড়ে। বৃহস্পতিবার মধ্যরাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে—‘ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা, আইসিইউতে সংগীতশিল্পী তানজীব সারোয়ার’।

 

পোস্টটি ছড়িয়ে পড়ার পর থেকে বিনোদন অঙ্গনে ভক্তদের মধ্যে শঙ্কা দেখা দেয়। মুহূর্তেই ফেসবুকজুড়ে শুরু হয় নানা ধরনের জল্পনা আর উদ্বেগ। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন গায়কের স্ত্রী সাবা সানজিদা রহমান।

 

এক ফেসবুক পোস্টে গায়কের স্ত্রী জানান, আত্মহত্যার চেষ্টার খবরটি সঠিক নয়। তার ভাষ্য, উচ্চ রক্তচাপ বেড়ে যাওয়ায় আইসিইউতে ভর্তি করা হয়েছে তানজীব সারোয়ারকে। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় তানজীব সারোয়ার এখন মোটামুটি সুস্থ। উচ্চ রক্তচাপের কারণে সে আইসিইউতে ভর্তি ছিল।’

 

তিনি আরও জানান, তানজীবের আগে থেকেই উচ্চ রক্তচাপের সমস্যা ছিল। ১২ মার্চ মধ্যরাতে তা বেড়ে গেলে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগ থেকে চিকিৎসকদের পরামর্শে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন আছেন তিনি।

 
 

 

গায়ক, সুরকার ও সংগীত পরিচালক তানজিব সারোয়ার ‘দিল আমার’, ‘মেঘ মিলন’ ও ‘গা ছুঁয়ে বলো’ গান গেয়ে তারকাখ্যাতি পান। তার প্রথম একক অ্যালবাম ‘অন্দরমহল’ বেশ সাড় ফেলে।