পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
জামায়াতের প্রচার বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার দিবাগত রাত ৩টায় ডা. শফিকুর রহমান পবিত্র ওমরা পালনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।
ওমরাহ পালন শেষে আবার আগামী ৬ মার্চ তিনি দেশে ফিরবেন বলেও জানানো হয়।