একটি ফেসবুক গ্রুপে নাগরিক টিভির লোগো সম্বলিত ফটোকার্ড পোস্ট করে দাবি করা হচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন “৫ আগষ্ঠ সহ সকল মবের মামলা করতে পারবে।”
তবে দ্য ডিসেন্টের যাচাইয়ে দেখা গেছে, নাগরিক টিভির এই ফটোকার্ডটি ভুয়া।
নাগরিক টিভির ফেসবুক পেজে এই ধরনের কোনো সংবাদ বা ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া এই ক্যাপশন দিয়ে সার্চ করে অন্যান্য গণমাধ্যমেও এ সংক্রান্ত কোনো প্রতিবেদন পাওয়া যায়নি।
১৮ ফেব্রুয়ারি নাগরিক টিভির পেজে স্বরাষ্ট্রমন্ত্রীর ছবিসহ একটি ফটোকার্ড প্রকাশিত হয় যার শিরোনাম ছিল: “দেশে মব কালচারের দিন শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী”।
মূলত এই ফটোকার্ডটির শিরোনাম পরিবর্তন করে বিভ্রান্তিকর দাবিটি ছড়ানো হচ্ছে।
এ বিষয়ে নাগরিক টিভির নিউজরুম এডিটর রাইসুল নয়ন বলেন, আলোচিত ফটোকার্ডটি তাদের তৈরি নয়। তারা এ ধরনের কোনো সংবাদ প্রকাশ করেনি।
সুতরাং, ৫ আগস্টসহ সকল মবের মামলা করা সংক্রান্ত নাগরিক টিভির লোগোযুক্ত ফটোকার্ডটি ভুয়া।