Image description
 

২০২৬ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর উত্তর শাখার সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন হাফেজ দেলোয়ার হোসেন এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন হাফেজ আনোয়ার হোসেন।

রবিবার (১৬) ঢাকা মহানগর দক্ষিণ শাখার সদস্যদের নিয়ে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মু. মুতাসিম বিল্লাহ শাহেদীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম।

২০২৬ সেশনের জন্য শাখা সভাপতি নির্বাচন উপলক্ষ্যে সদস্য সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সর্বাধিক ভোটপ্রাপ্ত হাফেজ দেলোয়ার হোসেনকে সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান। 

সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি হাফেজ দেলোয়ার হোসেন শাখা সেক্রেটারি হিসেবে হাফেজ আনোয়ার হোসেনকে মনোনীত করেন।