বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাবেন।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় জামায়াতে আমির আর ৮টা নাহিদের বাসায় যাবেন তিনি।
এ বিষয়ে শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিএনপির মিডিয়া উইং এর সদস্য শামসুদ্দিন দিদার বলেন, “বাংলাদেশের ইতিবাচক ধারার রাজনীতি আগামীকাল থেকে সূচনা হচ্ছে। তারই অংশ হিসেবে সন্ধ্যায় ৭টায় ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াতের আমির শফিকুর রহমানের বাসায় যাবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এরপর রাত ৮টার দিকে তিনি বাড্ডায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাবেন।”
এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে ওই দুই নেতার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলেও জানানো হয়। মূলত ইতিবাচক রাজনীতির অংশ হিসেবে তাদের সঙ্গে এই সৌজন্য সাক্ষাতের কথা জানিয়েছে বিএনপির মিডিয়া উইং।
শীর্ষনিউজ