Image description

চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী বলেছেন, বিজয়ী হয়েছি বলে অন্যদের ওপর অত্যাচার বা নির্যাতনের করার কথা ভাববেন না। এই নোংরা রাজনীতি বন্ধ করতে হবে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে রাঙ্গুনিয়া উপজেলার কাদেরনগরে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

হুম্মাম কাদের চৌধুরী বলেন, আমরা অনেক নির্যাতন সহ্য করেছি, আমরা জানি এই ধরণের নির্যাতনে পরিবারের ওপর কী প্রভাব পড়ে।

সেই কারণেই বলছি— নতুন রাঙ্গুনিয়া ও নতুন বাংলাদেশ। তার মানে নতুন রাজনীতি। 

তিনি আরো বলেন, আমি রাজনীতি অতটা বুঝি না, কিন্তু আমি শুধু একটা জিনিসে বিশ্বাস করি— রাজনীতি করতে হলে শরীরের চেয়ে কলিজা বড় হতে হয়। আমরা এবার প্রমাণ করে দিব আমাদের কলিজা বড়।

অতীতের কষ্ট ও বিভেদ ভুলে নতুনভাবে রাজনীতি করার আহ্বান জানান তিনি।

কর্মীদের উদ্দেশে হুম্মাম কাদের বলেন, এখন অনেক মেসেজ পাচ্ছি, অনেকে অভিনন্দন জানাচ্ছেন। অনেক নতুন নতুন নাম দেখা যাচ্ছে। আপনারা সকলেই জানেন সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবার বেইমান বা মোনাফেক নয়।

কঠিন সময়ে যারা পাশে ছিলেন, তারাই তার প্রকৃত পরিবার।