Image description
 

খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে ৫০ হাজার ৪৩৪ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী কৃষ্ণ নন্দী। এ আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী আমীর এজাজ খান।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে বেসরকারি হিসাবে এ ফলাফল পাওয়া যায়।

ধানের শীষ প্রতীক নিয়ে আমীর এজাজ খান পেয়েছেন ১ লাখ ২০ হাজার ৯২ ভোট। অন্যদিকে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী কৃষ্ণ নন্দী পেয়েছেন ৬৯ হাজার ৬৫৮ ভোট।

এর আগে বৃহস্পতিবার সকাল ৭টা ৩০ মিনিট থেকে সারা দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। এদিন সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার পর ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়।

বিশেষ করে তরুণ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আগামীর বাংলাদেশ পুনর্গঠনে ভোটাররা নিজেদের মতামত দিয়েছেন। বিকাল সাড়ে ৪টায় ভোট শেষ হওয়ার পর শুরু হয় গণনা।