Image description
 

ত্রয়োদর জাতীয় সংসদ নির্বাচনে দেশের বিভিন্ন আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের বিজয়ের খবরে গুলশানের বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ের সামনে নেতা-কর্মীদের উচ্ছ্বাস দেখতে পাওয়া যায়।

এদিকে ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বলে জানিয়েছে দলটি। বৃহস্পতিবার রাতে দলটির ভেরিফাইড ফেসবুক ফেইজে এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ফলাফল পাওয়া যায়। এর আগে এদিন সকাল সাড়ে ৭টা থেকে ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। সংসদ নির্বাচনের পাশাপাশি এদিন দেশজুড়ে গণভোটও অনুষ্ঠিত হয়েছে।

শীর্ষনিউজ