Image description

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নির্বাচনী কেন্দ্রে দায়িত্ব পালনকালে সাংবাদিকদের হেনস্তার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার ভোটকেন্দ্রে ঢুকতে গেলে হেনস্তার শিকার হন দৈনিক জনকণ্ঠের সিনিয়র রিপোর্টার আব্দুর রহিমসহ আরও বেশ কয়েকজন সাংবাদিক।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২ টা ৩৫ মিনিটে মির্জা আব্বাস মহিলা কলেজ সেন্টারে এ হেনস্তার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোটকেন্দ্রের পরিস্থিতি ও ভোটগ্রহণের পরিবেশ পর্যবেক্ষণ করতে গিয়ে সাংবাদিকদের বাধা দেওয়া হয় এবং তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়।

জনকণ্ঠের সিনিয়র রিপোর্টার আব্দুর রহিম বলেন, আজ দুপুর সোয়া বারোটার দিকে  আমি যখন কেন্দ্রের উপরে উড়তে যাই তখন দেখি মহিলাদের জটলা বাধা সন্দেহভাজন কিছু নারী। আমাকে দেখেই হাসান নামের এক পুলিশ সদস্য পেছন থেকে এসে টেনে ধরেন। সাথে সাথে আরো দুজন নারী এসে আমাকে বাধা দেয়। তখন সাংবাদিক বলার পরও পুলিশ সদস্য হাসান জানায় সাংবাদিকরা মাঠে থাকবে উপরে উঠা যাবে না। এই বলেই আমাকে টানতে থাকে। সাথে সাথে মহিলা দলের এক নেত্রীও আমাকে ধাক্কা দিতে থাকে। তাঁরা আমাকে এমন নগ্নভাবে টেনে ধরেন ভাবতেও পারছি না।

এরআগে বৃহস্পতিবার বেলা ১২টায় এই কেন্দ্রে ভোট দেন মির্জা আব্বাস। ভোট দেওয়া শেষে সাংবাদিকদের বলেন, বোর্ড এখন পর্যন্ত সুষ্ঠু হচ্ছে।

তিনি আরও বলেন, সুষ্ঠু না হওয়ার মত এখন পর্যন্ত কোনো পরিস্থিতি দেখি না। ভোটে ইঞ্জিনিয়ারিং হলে মেনে নেওয়া হবে না।