Image description

পটুয়াখালী-৩ আসনে (গলাচিপা-দশমিনা) বিএনপি-সমর্থিত প্রার্থী গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক (নুর) তার ফেসবুক পেইজে একটি ফটোকার্ড শেয়ার করেছেন যেখানে দাবি করা হয়েছে, তার প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থী ও বহিষ্কৃত বিএনপি নেতা হাসান মামুন নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
 
দ্য ডিসেন্ট এর পক্ষ থেকে হাসান মামুনকে একাধিকবার ফোন করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

পরে তার নির্বাচনী ক্যাম্পেইনের ফেসবুক পেইজের ইনবক্সে বিষয়টি সম্পর্কে জানতে চাওয়া হলে পেইজের এডমিন নিয়াজ মাহমুদ জানান দাবিটি সত্য নয়। হাসান মামুন নির্বাচন থেকে সরে দাঁড়াননি।

এদিকে ফটোকার্ডটি শেয়ার করার কিছুক্ষণ পর সেটি ডিলিট করেছেন নুরুল হক নুর।

হাসান মামুনের ব্যক্তিগত ফেসবুক পেইজে বুধবার দিবাগত রাত ১২টার পরও ভোটের পক্ষে পোস্ট করেছেন। সেখানে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কোন তথ্য পাওয়া যায়নি।