Image description
 

ত্রয়োদশ সংসদ নির্বাচনে আগে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় তিন নেতাকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানায় দলটি।

 

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ও সাধারণ সম্পাদক আলহাজ সিরাজুল ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

এতে বলা হয়, বহিষ্কৃত নেতারা দীর্ঘদিন ধরে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন। বিষয়টি তদন্ত করে সত্যতা পাওয়ায় তাদের দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন উপজেলার বায়েক ইউনিয়ন বিএনপি সভাপতি মো. নাজমুল হাসান, সাধারণ সম্পাদক মো. মনির হোসেন ও সাংগঠনিক সম্পাদক মো. কামাল মিয়া।