Image description
 

‘দলীয় সিদ্ধান্ত অমান্য’ ও ‘সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকা’র অভিযোগ এনে দলীয় ছয়জন নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি।

আজ শুক্রবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানা যায়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকায় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও নান্দাইল উপজেলা বিএনপির সদস্য আবুল কালাম আজাদ, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও নান্দাইল উপজেলা বিএনপির সদস্য নাসের খান চৌধুরীকে বহিষ্কার করা হয়েছে।

এছাড়াও বিজ্ঞপ্তিতে বলা হয়, নান্দাইল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম রতন, সদস্য আবুল হাসিম ও ১০ নং শেরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাসুদ পারভেজ, মুন্সিগঞ্জ জেলাধীন সদর উপজেলার অন্তর্গত বাংলাবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেন বাবু ও গজারিয়া উপজেলার অন্তর্গত বালুয়াকান্দী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মনিরুজ্জামান মনিরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।