Image description

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “নারীদের পিছিয়ে রেখে দেশ এগিয়ে নেয়া সম্ভব নয়।”

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট থেকে নারীদের নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, “আইডি হ্যাক হয়নি, এটা মিথ্যাচার।”

সোমবার দুপুরে খুলনা নগরীর খালিশপুরে প্রভাতী স্কুল মাঠে নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।

এর আগে দুপুর সাড়ে ১২টায় নগরীর খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে আসেন তারেক রহমান। এরপর তিনি মঞ্চে উঠলে নেতাকর্মী ও সমর্থকরা করতালি দিয়ে তাকে স্বাগত জানান। এসময় তারেক রহমান হাত নেড়ে সমর্থকদের শুভেচ্ছার জবাব দেন।

জনসভার মঞ্চে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটের ধানের শীষের ১৪টি আসনের প্রার্থীরা রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন—আমীর এজাজ খান (খুলনা-১), নজরুল ইসলাম মঞ্জু (খুলনা-২), রকিবুল ইসলাম (খুলনা-৩), এস কে আজিজুল বারী (খুলনা-৪), মোহাম্মদ আলি আসগার (খুলনা-৫), এস এম মনিরুল হাসান বাপ্পী (খুলনা-৬); হাবিবুল ইসলাম হাবিব (সাতক্ষীরা-১), আব্দুর রউফ (সাতক্ষীরা-২), কাজী আলাউদ্দীন (সাতক্ষীরা-৩), মনিরুজ্জামান (সাতক্ষীরা-৪); কপিল কৃষ্ণ মন্ডল (বাগেরহাট-১), শেখ মোহাম্মদ জাকির হোসেন (বাগেরহাট-২), শেখ ফরিদুল ইসলাম (বাগেরহাট-৩) ও সোম নাথ দে (বাগেরহাট-৪)।

এর আগে বেলা ১২টার আগে হেলিকপ্টারযোগে ঢাকা খুলনায় পৌঁছান বিএনপি চেয়ারম্যান।

শীর্ষনিউজ