Image description

বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘যে নেতা দেশের মানুষকে ফেলে দিল্লিতে গিয়ে বসে থাকে, সে নেতা আমরা চাই না। আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। কিন্তু বিগত সরকারের সময় কি হয়েছিল আমার ভোট আমি দেবো, তোমার ভোট আমি দেবো। একটি দল মিথ্যা কথা বলে মা-বোনদের বিভ্রান্ত করেছে, জামায়াতে ইসলামীকে ভোট দিলে বেহেশতে যেতে পারবে।’

রবিবার (১ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড কাজীপাড়া আয়োজিত এক নির্বাচনি পথসভায় তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, ‘আমাদের মা-বোনেরা যারা এনজিওতে সুদের ঋণ নিয়েছেন কিস্তি দিতে হচ্ছে। বিএনপি ক্ষমতায় এলে সেই কিস্তির দায়িত্ব বিএনপি নেবে। নারীদের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করা হবে।’

তিনি বলেন, ‘বিগত ১৭ বছর ধরে দেশের মানুষ ফ্যাসিস্ট শাসনের নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছে। সেই অন্ধকার সময় পেরিয়ে এখন জনগণের হাতে আবার দেশের ভবিষ্যৎ নির্ধারণের সুযোগ এসেছে।’

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের হাতেই দেশ, আপনারাই দেশের প্রকৃত মালিক। তাই ভুল করার সুযোগ নেই। সঠিক সিদ্ধান্ত নিয়ে নিজের ভোট প্রয়োগ করতে হবে।’

 

এ সময় আলিফা আক্তার গোলাপি নামে এক নারী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মাটির ব্যাংকে জমানো টাকা ও মুরগির ডিম উপহার দেন। 

পথসভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। বক্তৃতাকালে মির্জা ফখরুলের বক্তব্যে বারবার করতালি ও স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।