Image description

জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যারা মা-বোনদের কাপড় খুলে নিতে চায় তারা পশুর চেয়েও খারাপ। আমি স্পষ্টভাবে বলে দিতে চাই, মা-বোনদের গায়ে হাত দিলে দেশে বিস্ফোরণ হবে।

রোববার বেলা সাড়ে ১২টার দিকে শেরপুরে নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, জাতি কঠিন বাঁকে দাঁড়িয়ে আছে, ১২ তারিখ বাঁক পরিবর্তনের দিন। আল্লাহতালার গোলামি যারা করে তারা কালো মেঘ দেখলে ভয় পায় না।

তিনি বলেন, যুবকদের হাতে বেকার ভাতা তুলে দিতে চাই না। তাদের হালাল কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবো।