Image description

কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজধানীতে ফের মিছিল করেছেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) জুমার নামাজের পর রাজধানীর বাংলামোটরে শুরু হয় মিছিল। মিছিলটি বাংলামোটর থেকে শাহবাগ মোড়ের দিকে গিয়ে শেষ হয়। 

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক বলেন, আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা হঠাৎ মিছিল বের করেছিল। পরে খবর পেয়ে পুলিশ মিছিল ৫ জনকে আটক করে।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-গণ আন্দোলনে ক্ষমতা হারিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যান। তিন দিন পর (৮ আগস্ট) গঠন করা হয় অন্তর্বর্তী সরকার। এর পর থেকে আওয়ামী লীগের মন্ত্রী-প্রতিমন্ত্রী, শীর্ষ নেতা ও প্রভাবশালী সংসদ সদস্যদের গ্রেপ্তার করা হয়। আওয়ামী লীগের সঙ্গে থাকা জোটের কয়েকজন নেতাকেও গ্রেপ্তার করা হয়। তবে দলটির মিছিল ও কার্যক্রম পুরোপুরি থামাতে পারেনি অন্তর্বর্তী সরকার।