মানুষের তাড়া খেয়ে যারা চলে গেছে, তারা ষড়যন্ত্রে লিপ্ত মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আওয়ামী লীগ প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে। সরকারকে ব্যর্থ করার চেষ্টায় দলটি উন্মাদ হয়ে গেছে।
রবিবার (২৯ নভেম্বর) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে পাট শ্রমিক দলের চতুর্থ কেন্দ্রীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, জাতীয় শিল্প উন্নয়নের জন্য সবচেয়ে বেশি উদ্যোগ হাতে নিয়েছিলেন শহীদ জিয়া।