Image description

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিষয়ে যে ন্যূনতম দরদ দেখাবে, তার বিরুদ্ধেও জনতার প্রতিরোধ গড়ে তোলার বিকল্প নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

রোববার (১৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ কথা বলেন।

ফেসবুক পোস্টে রাশেদ খাঁন বলেন, রাজাকার-আলবদরের বাচ্চারা, যারা বাংলাদেশের জন্ম চায়নি, ওরা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব নেবে, এমনটা যারা বিশ্বাস করেন, তারা বোকার স্বর্গে বসবাস করছেন। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় এই দেশের গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির প্রতিটা নাগরিককে যুবদলের রবিউল ইসলাম নয়ন হয়ে উঠতে হবে।

তিনি আরও বলেন, আওয়ামী অগ্নিসন্ত্রাস দমনে ও দুর্বৃত্তদের প্রতিরোধে যারা সুশীলতা দেখাতে চায়, ওরা ভেতরে বাহিরে অন্তরে অন্তরে আওয়ামী ফ্যাসিস্ট। গণঅভ্যুত্থানের পরে এদের ভালো হওয়ার একটা সুযোগ দেওয়া হয়েছিলো, কিন্তু এরা যে কখনো ভাল হবে না, তার প্রমাণ বাসে আগুন দিয়ে ঘুমন্ত চালককে হত্যা করার মধ্যমে দিয়ে দিয়েছে।

সবশেষ তিনি বলেন, সুতরাং আওয়ামী লীগের বিষয়ে যে ন্যূনতম দরদ দেখাবে, তার বিরুদ্ধেও জনতার প্রতিরোধ গড়ে তোলার বিকল্প নেই। আওয়ামীলীগ মানে STOP & A Gone Case। আওয়ামী গণহত্যাকারী অপরাধীদের জন্য ফাঁসির দঁড়ি অপেক্ষা করছে। বাংলাদেশে বসে যারা পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করবে, জনগণ তাদেরও বারোটা বাজিয়ে দিবে।