শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানিয়েছেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং।
বুধবার (৪ নভেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে সঙ্গে নিয়ে তিনি ফুল দিয়ে দুজনের কবরে শ্রদ্ধা নিবেদন করেন।
চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিংয়ের বাংলাদেশ সফরের অংশ হিসেবে এ শ্রদ্ধা নিবেদনের আয়োজন করা হয়।
শীর্ষনিউজ