Image description

‘হিম্মত থাকলে ঘোষণা দিন’ বলে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানকে শরিয়া আইন বাস্তবায়ন নিয়ে চ্যালেঞ্জ জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

শনিবার (৩১ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেক দেওয়া এক পোস্টে এমন চ্যালেঞ্জ ছুঁড়েন তিনি।

নুরুল হক নুর তার পোস্টে লেখেন, ‘আপনারা নিজেরা কি কোরআন-সুন্নাহর বিধান অনুযায়ী রাষ্ট্রনীতি করেন? ভোটের আগে আপনারাই তো স্পষ্ট করে বললেন, আপনারা ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না। হিম্মত থাকলে জনগণের সামনে বলেন, আপনারা ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন। সংসদসহ নিয়ে এই ঘোষণা তো দেবেন না!।’

 
 

 

তিনি আরও বলেন, ‘তাহলে বিভ্রান্তিকর কথাবার্তা বলে সহজ-সরল ইসলামপ্রিয় সাধারণ মানুষকে কেন উত্তেজিত করেন?।’

নুরের পোস্টের পোস্টের সঙ্গে ‘আমার দেশ’ পত্রিকার একটি ফটোকার্ড (প্রচারচিত্র) শেয়ার করেন নুর। সেখানে ‘কোরআন-সুন্নাহর বিধান অনুযায়ী সাম্যের বাংলাদেশ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে’ বলে জামায়াতে ইসলামিরের বক্তব্য দেখা যায়।