ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় স্বামীকে জামিনের আশ্বাসে বৃদ্ধা নারীকে জোরপূর্বক হেনস্তা ও ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে পুটিজানা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক হযরত আলী মন্ডলের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী জাহানারা খাতুন (৪৫) ফুলবাড়ীয়া থানায় মামলা রুজু করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় মামলাটি রজু করা হয়েছে। মামলা রুজুর পর অভিযুক্তকে গ্রেপ্তার করতে অভিযান চালায় পুলিশ। তবে অভিযুক্ত পালিয়ে গেছে। তার আগেই ধর্ষণ চেস্টার ৬ মিনিট ৫৭ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল ইসলাম বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ১১টার দিকে এই খবর নিশ্চিত করেছেন। ওসি মামলার বাদীর অভিযোগের বরাত দিয়ে জানান, ২০ অক্টোবর মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার পুটিজানা ইউনিয়নে বাদীর নিজ ঘরে ঘটনাটি ঘটেছে।
অভিযোগকারিণী জাহানারা খাতুনের স্বামী দুলাল মিয়া টাকার লেনদেন মামলায় কারাগারে ছিলেন। প্রায় দেড় মাস কারাভোগের পর তিনি জামিনে মুক্তি পান। এর আগে দুলাল মিয়াকে দ্রুত জামিনে মুক্ত করার আশ্বাস দিয়ে জাহানারা খাতুনের সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন হযরত আলী মন্ডল।
দীর্ঘদিন ধরে ওই নেতা তাঁকে বিভিন্নভাবে বিরক্ত করে আসছেন বলেও অভিযোগ করেন জাহানারা। তিনি অতীতে পুটিজানা ইউনিয়নে সংরক্ষিত নারী সদস্য পদে নির্বাচনে অংশ নিয়েছিলেন। অভিযুক্ত হযরত আলী মন্ডল ফুলবাড়িয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আখতারুল আলম ফারুকের অনুসারী।
ওসি মো. রাশেদুল ইসলাম আরও বলেন, আসামিকে গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত আছে।