Image description

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাসের মাধ্যমে মন্তব্য করেছেন যে, দেশ ‘উগ্র ডানপন্থার ট্রেনে’ উঠে গেছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন। 

`জুলাই পরবর্তী রাজনীতির আজব দশা' শিরোনামে ওই স্ট্যাটাসে মাহফুজ লিখেছেন, ‘অন্তরীণ (অন্তর্বর্তী) সরকারের আমল থেকেই সেকুলার সিভিল সোসাইটি, ব্যক্তি ও প্রতিষ্ঠানের জাশি এন্ড ৭২ আদার্সের কাছে সাষ্টাঙ্গ প্রণাম দেখে এসেছি। ক্ষমতার জন্য, সংস্কারের নামে বিএনপি বিরোধিতার জন্য (যারা আসলে আজীবন কালচারালি লীগ ছিলেন, বিএনপি উনাদের রুচির সাথে যায় না) জাশির কোলে ওঠার আপ্রাণ চেষ্টা দেখেছি। কোলে ওঠার পর অনেকে নামতে পারবে না দেখে এখনো জাশির কোলবন্দি হয়ে আছেন।'

তিনি বলেন, ডিজিটাল ‘মবের চাপে’ অনেকে ডানপন্থি থেকে ‘উগ্র-ডানপন্থি’ হয়ে গেছেন। এসব ডিজিটাল মব আদতে সিস্টেমেটিক প্রোপাগান্ডা ও ক্যারেক্টার এসাসিনেশন মেকানিজম। এ মেকানিজমকে এড়িয়ে যাওয়ার উপায় সহসা নেই। দেশ (উগ্র) ডানপন্থার ট্রেনে উঠে গেসে। হরেক রঙ্গের নরম-গরম ডান মিলে এটা নিশ্চিত করে ছাড়বে।’

মাহফুজ মনে করেন, ‘সংস্কারের নামে (ক্ষমতার জন্য?) বিএনপির বিরোধিতা করতে গিয়ে জাশির কাছে যাওয়ার খেসারত সেকুলার সমাজের দিতেই হবে। ট্রাডিশনাল আলেম সমাজকেও জাশিকে সার্ভিস দেওয়ার খেসারত দিতে হবে। এখানে কেবলই জাশির লাভ। লাভের গুড় খাওয়ার পরে ছুড়ে ফেলা হবে দুই গোষ্ঠীকেই।’