Image description

নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পলাতক উপজেলা সভাপতি আবু তালেবকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্যসচিব জাহের। এ ঘটনাকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, ছাত্রলীগ নেতা আবু তালেবকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর বিষয়টি সামনে আসার পর রাজনৈতিক মহলে নানা প্রশ্ন দেখা দিয়েছে। বিশেষ করে, ছাত্রদলের একজন দায়িত্বশীল নেতার সঙ্গে ছাত্রলীগের ওই নেতার সম্পর্ক ও শুভেচ্ছা বিনিময়ের বিষয়টি নিয়ে আলোচনা চলছে।

 

জানা যায় আবু তালেব ছিলো একজন সন্ত্রাসী। ২০২৪ এর জুলাই মাস জুড়ে চলে আবু তালেবের সন্ত্রাসী কার্যক্রম। ৫ আগস্ট সকালে তিনি লক্ষীপুর থেকে পালিয়ে যান। এরপর প্রবাসে থেকেই বিভিন্ন হুমকি ধামকি দেন বিএনপি জামায়াত নেতাদের।  

জানা যায় আবু তালেবকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সমালোচনার মুখে পড়েন এবং কিছুক্ষণ পর ডিলিট করে দেন। বিএনপি নেতাকর্মীরা কমেন্টে আবু তালেব এর সাথে জাহেরের আঁতাত হয়েছে কিনা জানতে চেয়ে প্রশ্ন ছুড়েঁ দেন।